Education • Equality • Communal Harmony • Patriotism • Unity • Progress    |    শিক্ষা • সাম্য • মৈত্রী • দেশপ্রেম • ঐক্য • প্রগতি
Education • Equality • Communal Harmony • Patriotism • Unity • Progress    |    শিক্ষা • সাম্য • মৈত্রী • দেশপ্রেম • ঐক্য • প্রগতি
Bn En

সভাপতির বক্তব্য

পশ্চিমবঙ্গ হল ভারতবর্ষের এক পুণ্যভূমি। লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের ঠিকানা। এই বাংলার ভূমিপুত্র হিসেবে বাংলা ও বাঙালির গঠনমূলক হিতসাধন করা আমাদের একান্ত কর্তব্য।

কবির স্বপ্ন "এই বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক'রে যাবো আমি"—আমরা বাস্তবায়িত করতে চাই। চাই অক্সিজেন-যুক্ত, দূষণমুক্ত সবুজ পৃথিবী। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে আমরা সেই প্রচেষ্টা করে চলেছি। "যতক্ষন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল" — এই শপথ নিয়ে আমরা পথে নেমেছি।

শিক্ষা সমাজের মেরুদণ্ড। শিক্ষাকে আমরা বহন নয়— বাহন করতে চাই। স্বামীজির কথায়, "মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশই হলো শিক্ষা।" সেই শিক্ষাকে বাস্তবায়ন করে উন্নত ও সুশিক্ষিত সমাজ গড়াই আমাদের লক্ষ্য। আগামী ভারতবর্ষ পথ দেখাবে সারা বিশ্বকে— এই স্বপ্নকে রূপদান করার লক্ষ্যে আমরা অবিচল।

কৃষক যেন মর্যাদার সঙ্গে ফসলের ন্যায্য মূল্য পান, শ্রমিক যেন ন্যায্য পারিশ্রমিক ও সম্মানজনক জীবন লাভ করেন এবং প্রত্যেক মানুষ যেন ভয়হীন গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে—এই লক্ষ্যেই আমাদের সংগঠন সর্বদা মানুষের পাশে থাকবে।

আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, উপেক্ষিতদের হয়ে লড়াই করি এবং সেই বাংলা গড়ে তোলার লক্ষ্যে প্রতিদিন কাজ করে যাচ্ছি— যেখানে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছাবে, প্রতিটি মানুষ ন্যায়বিচার পাবে এবং সবাই আনন্দে বসবাস করবে।

দেশের জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই আমাদের লক্ষ্য। রক্তদান, বন্যাত্রাণ, নদীভাঙনে দুর্গতদের পাশে থাকা থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি পর্যন্ত—সবক্ষেত্রেই আমরা সক্রিয় থাকি।

প্রতিশ্রুতির ফানুসে নয়— পবিত্র কর্মের মধ্য দিয়ে আমরা কবির স্বপ্নকে সফল করতে চাই—

"বল, বল, বল সবে, শত বীণা-বেণু-রবে,

ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে।"

— ডঃ নুরুল আলম

প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলা জনজাগরণ মঞ্চ

(একটি অলাভজনক, অরাজনৈতিক জনহিতকর সংগঠন)

Recent Activities

2026

Rakshabandhan
সম্প্রীতির রাখিবন্ধন উৎসব পালিত হল কলকাতার কলেজ স্ট্রীটে।
80th Independence Day Flag hoisting
৮০তম স্বাধীনতা দিবস উদযাপন।

2025

BJJM supporting families affected by Padma erosion near Lalgola
লালগোলা সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙনে অসহায় বিপর্যস্ত মানুষের পাশে বাংলা জনজাগরণ মঞ্চ।
BJJM supporting citizens across districts during the S.I.R. process
বাংলার বিভিন্ন জেলায় S.I.R এর সহযোগিতায় মানুষের পাশে বাংলা জনজাগরণ মঞ্চ।
Press conference protesting the S.I.R. process, organised by BJJM
বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে কলকাতা প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজনে বাংলা জনজাগরণ মঞ্চ।
View all in Gallery

Connect With Us

Email and Phone

Reach out to us for help, queries, collaborations or information.

✉ bjjm1710@gmail.com
Follow Us

Stay updated with our latest programs and initiatives.

Head Office Address

Ground Floor, B Block, Paras Residency, Dashadron, Rajarhat Newtown, Kolkata 700136

📍 Open in Google Maps

Be Part of the Change

Even a little support from you will help us in this journey to make West Bengal a better place for all of us. Join our movement or support our initiatives.